থেকে
গুড়
একটি পণ্যের পেছনের পুরো প্রক্রিয়াটি দেখানোর উদ্যোগ
আমরা সাধারণত গুড়কে একটি প্রস্তুত পণ্য হিসেবেই দেখি। কিন্তু সেই পণ্যটি কোথা থেকে এসেছে, কীভাবে তৈরি হয়েছে এবং এর সঙ্গে কারা যুক্ত—এই বিষয়গুলো অনেক সময় আমাদের অজানা থেকে যায়।
চাষীর পণ্যের এই প্রকল্পের মাধ্যমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ, রস জ্বাল দেওয়া, গুড় তৈরি এবং প্যাকেজিং পর্যন্ত পুরো প্রক্রিয়াটি তার বাস্তব পরিবেশে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
এখানে কোনো বড় কারখানার সেটআপ নেই। স্থানীয় মানুষ ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে।